শিরোনাম

কুষ্টিয়া প্রতিবন্ধী ভূমিহীন নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত আটক আমি বেঁচে থাকব, যতদিন না বিজেপির পতন দেখি: মমতা ব্যানার্জি ১০ মিনিটের আফসোস কেইনের লোক নেবে অ্যাপেক্স ফুটওয়্যার, ২ দিন ছুটিসহ থাকছে যেসব সুবিধা আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম
ছবি: বিএমএফ টেলিভিশন।

লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশ

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংঘটিত রামিসা হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সাংবাদিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশিকুল ইসলাম আশিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাভলু লস্কর , ড. আজিজুল আম্বিয়া ও জাকির হোসেন সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসির সাবেক সাংবাদিক শামীম চৌধুরী। তিনি বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানবাধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি দেশে চলমান সহিংসতা, নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, আ.স.ম. মিসবা, মুজিবুল হক মনি, নাজমিন সুলতানা শিখা, মোহন মিয়া, আব্দুল কুদ্দুস, জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, জামাল আহমদ, আংগুর আলী, জাকির হোসেন সেলিম, ফয়সল আহমদ,  আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মতব্বির হোসেন চুনু, হুমায়ুন কবির, আব্দুল জলিল চৌধুরী, আব্দুর রব, ছইল মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ সাহেদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, অ্যাডভোকেট বজলুর রশীদ, মুফতি আব্দুল ওদুদ, মুজিবুল হক মুজিব, ইমদাদুন খানম, জেসিকা চৌধুরী, রিপা আক্তার, শাহ লাভলী রহমান, জামিলা খানম, সাগর চৌধুরী মোহন, ময়না মিয়া, মকবুল হোসেন, নিজাম উদ্দিন, আব্দুস সাত্তার, নুরুল হক, মোহাম্মদ রুনু, সৈয়দ গোলাব মিয়া, আবুল হোসেন, একলিম মিয়া, নাজমুল হোসেন, জুবেল আহমদ বেলাল, শরীফ আলম, মো. গিয়াস উদ্দিন সোহাগ, সেলিম আহমেদ, রুমেল খান, মাসুম বিল্লাহ, আব্দুল হকসহ আরও অনেকে।

সমাবেশ শেষে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা সকল ধরনের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিনোদন

ছবি: সংগৃহীত।

আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির

দেশের ফুটবলপ্রেমীদের মাঝে এখন টান টান উত্তেজনা। আটলান্টায় চলছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ। বিশ্বজুড়ে যখন এই ম্যাচ নিয়ে ব্যাপক উন্মাদনা, ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত শপথ করে বসলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনা দলের কট্টর এই সমর্থক ঘোষণা দিয়েছেন, তার প্রিয় দল কাপ জিতলেই তিনি আবারও বিয়ে করবেন!

ম্যাচ চলাকালীন নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। সেখানে লেখেন, 'আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।' স্ট্যাটাসের শেষে বেশ কয়েকটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

মুহূর্তেই তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পায়। মিনিট বিশেকের মধ্যেই পোস্টটিতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া ও প্রায় তিন হাজার শেয়ার দেখা যায়। কিন্তু মন্তব্যঘর বন্ধ রাখেন নায়িকা।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এর আগেও বহুবার আলোচনায় এসেছেন পরীমণি। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর শোনা যায়। এরপর ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। এরপর তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে তার বিয়ে হয় বলে শোনা যায়। পরবর্তীতে ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার টেকেনি বেশিদিন। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন এই নায়িকা। এই দম্পতির সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামের একটি পুত্রসন্তান রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গেও পরীমণির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।

বর্তমানে ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে ঘিরেই পরীমণির পুরো জগৎ। সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের মানুষ করার পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তিনি। জীবনের এমন একটি পর্যায়ে এসে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার নতুন করে বিয়ের এই ঘোষণা ভক্তদের মাঝে বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে।

 

খেলা

ছবি: সংগৃহীত।

১০ মিনিটের আফসোস কেইনের

বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন থেকে মাত্র ১০-১৫ মিনিট দূরে ছিল ইংল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তের ২ গোলে সেই স্বপ্ন ভেঙে দেয় আর্জেন্টিনা। আটলান্টায় বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে ২-১ ব্যবধানে হারের পর হতাশা আর আক্ষেপই ছিল ইংল্যান্ড শিবিরের একমাত্র সঙ্গী।

ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দীর্ঘ সময় পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখায় মনে হচ্ছিল, ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে যাচ্ছেন থ্রি লায়ন্সরা। তবে শেষদিকে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার দুর্দান্ত গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে নাটকীয়ভাবে ম্যাচ ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা।

ম্যাচশেষে হতাশ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বলেন, এমন হার মেনে নেওয়া খুবই কঠিন। অলিম্পিকস ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় কেইন বলেন, ‘সবার আগে আমাদের বুঝে নিতে হবে আসলে কী হয়েছে। যখন আপনি ফাইনাল থেকে মাত্র ১০-১৫ মিনিট দূরে থাকেন, আর তখন সবকিছু হাতছাড়া হয়ে যায়, তখন সেটা মেনে নেওয়া খুব কঠিন। সবাই ভেঙে পড়েছে।’

ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার ড্যান বার্নও স্বীকার করেছেন, গোল করার পর তাদের দল কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে, যার সুযোগ নেয় আর্জেন্টিনা।

বার্ন বলেন, ‘গোলের পর আমরা কিছুটা প্যাসিভ হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল, আর্জেন্টিনার গোলটা সময়ের অপেক্ষা মাত্র। আমরা খুব বেশি ক্রস ও সুযোগ দিয়েছি। আগের ম্যাচগুলোতে যেভাবে রক্ষণ সামলেছি, এবার সেটা করতে পারিনি।’

কেইনের মতে, ম্যাচের মোড় ঘুরে যায় বলের দখল হারানোর পর। তিনি বলেন, ‘প্রথম ৬০ মিনিট আমরা দারুণ খেলেছি এবং এগিয়ে থাকার যোগ্য ছিলাম। কিন্তু এরপর আমরা বল ধরে রাখতে পারিনি, প্রতিপক্ষের ওপর চাপও তৈরি করতে পারিনি। ফলে আর্জেন্টিনা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তাদের গতি বেড়ে যায়।’

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী রোববার নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।