শিরোনাম

বন্ধুর বিয়েতে খোশ মেজাজে আরিয়ান খান মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জামায়াত আমীরের স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে ‘শূন্য ব্যয়ে সংস্কার’ প্রস্তাব এমপি ফরিদের ইরান যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জন কেরি ইয়ামালের গোলে লা লিগায় শীর্ষস্থান শক্ত করলো বার্সা
ছবি: বিএমএফ টেলিভিশন।

স্কুলে ছুটির ঘন্টা, বাথরুমে আটকা পড়ে থাকলেন শিশু

বিকাল ৪ টা বিদ্যালয়ে ছুটির ঘন্টা পড়ে গেছে। বিদ্যালয়ে সকলে বের হয়ে গেলেও বাথরুমে আটকা পড়েন তৃতীয় শ্রেণীর সাদিয়া নামের এক  শিক্ষার্থী। ঘটনাটি মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।


আটকে থাকার কয়েক ঘন্টা পর পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। বুধবার হৃদয়বিদারক ও উদ্বেগজনক এঘটনা ঘটেছে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া  স্কুল ছুটির পর বাথরুমে আটকা পড়ে দীর্ঘ সময় চিৎকার করেও কোনো সাড়া না পেয়ে প্রাণসংকটে পড়ে। সময় গড়াতে থাকলে শিশুটি ভয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। তার সেই হৃদয়বিদারক চিৎকার স্কুলসংলগ্ন পথচারীদের কানে পৌঁছালে বিষয়টি সামনে আসে। এদিকে নির্ধারিত সময়েও বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন সাদিয়ার বাবা পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম। খোঁজ নিতে এসে তিনিও স্থানীয়দের সঙ্গে যুক্ত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করা হয়। কিন্তু বিদ্যালয় ভবনের কলাপসিবল  দরজা ভেঙে বা খুলে শিশুটিকে বের করা সম্ভব না হওয়ায়, স্থানীয়রা এক পর্যায়ে স্কুলের এক শিক্ষিকাকে ডেকে আনেন। প্রায় এক ঘণ্টা উৎকণ্ঠার পর শিক্ষিকা লিনা ভট্টাচার্যের উপস্থিতিতে অবশেষে সাদিয়াকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা স্কুল ভবন ও মূল ফটকে তালা দিয়ে চলে যাওয়ার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল প্রায় চারটার দিকে স্কুল ছুটি হলে শিক্ষকরা যথারীতি বিদ্যালয় ত্যাগ করেন। ওই সময় বাথরুমে থাকা সাদিয়া তালাবদ্ধ অবস্থায় ভেতরেই আটকা পড়ে যায়। 


ঘটনাটি রাত সাড়ে এগারোটার দিকে জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা বিদ্যালয়ের অফিসিয়াল নম্বরে যোগাযোগের চেষ্টা করেন। তবে বিষয়টি জানতে চাইলে ফোন কেটে দেওয়া হয়। পরবর্তীতে আরো কয়েকজন গণমাধ্যম কর্মী মোবাইল নম্বরটিতে কল দিলেও,  আর কোনো কল রিসিভ করা হয়নি। এতে করে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে।


পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত প্রায় বারোটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য নেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, মেয়েটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে, এটাই স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হবে। বৃহস্পতিবার এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে।'

বিনোদন

ছবি: সংগৃহীত।

বন্ধুর বিয়েতে খোশ মেজাজে আরিয়ান খান

বি-টাউনের ঝলমলে আলোয় যাকে সবসময় দেখা যায় এক রাশ গাম্ভীর্য আর পাথুরে মুখে, সেই শাহরুখ পুত্র আরিয়ান খান এবার ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন মেজাজে।

সম্প্রতি এক বন্ধুর বিয়ের আসরে ক্যামেরার লেন্সে ধরা পড়ল এক 'অচেনা' আরিয়ান। যেখানে তথাকথিত গাম্ভীর্যের দেয়াল ভেঙে নাচ-গান আর হুল্লোড়ে মাতলেন এই তারকা-পুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু। নতুন এই আরিয়ানকে দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বরের জুতা বাঁচাতে কনেপক্ষের বোনেদের সঙ্গে রীতিমতো যেন যুদ্ধে নেমেছেন তিনি। বিয়ে বাড়িতে বরপক্ষের জুতা চুরি করার প্রথা বেশ জনপ্রিয়। ভিডিওতে দেখা যায়, বরের জুতা যাতে চুরি না হয়, সেজন্য শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরিয়ান।

কনের বান্ধবীরা বারবার হানা দিলেও আরিয়ান ও তার দলবল দমে যাওয়ার পাত্র নন। এক পর্যায়ে হাসাহাসি আর মজার ছলে দুই পক্ষের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আরিয়ানের চোখেমুখে তখন জেতার প্রবল জেদ। পরনে ডিজাইনার ব্ল্যাক পাঠানি স্যুট, সেই চিরচেনা চাহনি।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, সেদিন আরিয়ানের মুখে ছিল প্রাণখোলা হাসি। সচরাচর পাপারাজ্জিদের সামনে তাকে খোশ মেজাজে দেখা যায় না। বন্ধুদের ভিড়ে তার এমন ‘কুল’ লুক দেখে মুগ্ধ নেটিজেনরা।

নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, ‘রাজা খানের ছেলে যখন বডিগার্ড হয়, তখন জুতা চুরি করা অসম্ভব।’ আবার কেউ লিখেছেন, ‘আরিয়ান হাসলে কত কিউট লাগে, কেন ও সবসময় গম্ভীর থাকে।’

উল্লেখ্য, ইতোমধ্যে পরিচালক হিসেবে বলিউডে যাত্রা শুরু হয়েছে আরিয়ান খানের। তার পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার পরবর্তী প্রজেক্ট নিয়ে।


 

খেলা

ছবি: সংগৃহীত।

ইয়ামালের গোলে লা লিগায় শীর্ষস্থান শক্ত করলো বার্সা

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করার পরপরই চোট নিয়ে মাঠ ছেড়ে যান লামিনে ইয়ামাল। ওই গোলেই ন্যু ক্যাম্পে বুধবার সেল্তা ভিগোকে ১-০'তে হারিয়ে স্প্যানিশ লা লিগায় আবার ৯ পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থান শক্ত করেছে বার্সেলোনা।   

ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে বার্সা আক্রমণে উঠলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিলো না। ৩৯ মিনিটে ইয়ামাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিতে গোল করে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। সফল স্পিট কিক নেন ইয়ামাল। তবে গোল করার পর উদযাপনের সময় ডাগআউটের দিকে হাত উঁচিয়ে অস্বস্তি অনুভব করার ইঙ্গিত দেন ১৮ বছরের এই ফুটবল সেনসেশন। ফিজিওর শুশ্রূষা নিয়েও আর খেলা চালিয়ে যেতে পারেননি ইয়ামাল। এরপর গ্যালারিতে একজন দর্শক অসুস্থ হয়ে পড়লে ২০ মিনিট খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে খুব একটা গোছালো ফুটবল খেলতে পারেনি স্বাগতিকরা। ৫৫ মিনিটে ফেররান তরেস চমৎকার ভলিতে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি বার্সার। বাকি সময়ে উল্লেখযোগ্য কিছু আর করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সফরকারীরাও পারেনি দারুণ কিছু করে দেখাতে। এই জয়ে বার্সা ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৯ পয়েন্ট পেছনে ফেলে শীর্ষস্থান শক্ত করেছে। সমান খেলায় ৪৪ পয়েন্ট নিয়ে লেগ টেবিলের সাত নম্বরে সেল্তা ভিগো। লিগে রিয়াল-বার্সার বাকি ছয়টি করে ম্যাচ।