শিরোনাম

গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে স্ত্রীর খোঁচা, ‘সাফাই’ গাইলেন সোমি অনুমোদন পেল ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় এসে হানিফ-আতার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
ছবি: বিএমএফ টেলিভিশন।

লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশ

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংঘটিত রামিসা হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সাংবাদিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশিকুল ইসলাম আশিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাভলু লস্কর , ড. আজিজুল আম্বিয়া ও জাকির হোসেন সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসির সাবেক সাংবাদিক শামীম চৌধুরী। তিনি বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানবাধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি দেশে চলমান সহিংসতা, নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, আ.স.ম. মিসবা, মুজিবুল হক মনি, নাজমিন সুলতানা শিখা, মোহন মিয়া, আব্দুল কুদ্দুস, জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, জামাল আহমদ, আংগুর আলী, জাকির হোসেন সেলিম, ফয়সল আহমদ,  আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মতব্বির হোসেন চুনু, হুমায়ুন কবির, আব্দুল জলিল চৌধুরী, আব্দুর রব, ছইল মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ সাহেদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, অ্যাডভোকেট বজলুর রশীদ, মুফতি আব্দুল ওদুদ, মুজিবুল হক মুজিব, ইমদাদুন খানম, জেসিকা চৌধুরী, রিপা আক্তার, শাহ লাভলী রহমান, জামিলা খানম, সাগর চৌধুরী মোহন, ময়না মিয়া, মকবুল হোসেন, নিজাম উদ্দিন, আব্দুস সাত্তার, নুরুল হক, মোহাম্মদ রুনু, সৈয়দ গোলাব মিয়া, আবুল হোসেন, একলিম মিয়া, নাজমুল হোসেন, জুবেল আহমদ বেলাল, শরীফ আলম, মো. গিয়াস উদ্দিন সোহাগ, সেলিম আহমেদ, রুমেল খান, মাসুম বিল্লাহ, আব্দুল হকসহ আরও অনেকে।

সমাবেশ শেষে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা সকল ধরনের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিনোদন

ছবি: সংগৃহীত।

গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে স্ত্রীর খোঁচা, ‘সাফাই’ গাইলেন সোমি

বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে সম্প্রতি নতুন করে চাউর হয়েছে পরকীয়ার গুঞ্জন। তরুণ অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। এ প্রসঙ্গে স্বামী গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলেও খোঁচাও দিয়েছেন। এ ঘটনায় যখন বলিউড তোলপাড়, তখনই অভিনেতার পক্ষে প্রকাশ্যে সাফাই গাইলেন বলিউডের একসময়ের অভিনেত্রী সোমি আলী।

সম্প্রতি বিমানবন্দরে কোমল রানির সঙ্গে ক্যামেরাবন্দি হন গোবিন্দ। এর পরপরই সামাজিক মাধ্যমে তাদের প্রেমের চর্চা জোরালো হয়। এই বিতর্কের আবহেই গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা পরোক্ষ খোঁচা দিয়ে বলেন, “গোবিন্দার মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ আছেন, ভালো পোশাক পরুন।”

সুনীতার এমন বক্তব্যের পর বলিপাড়ায় নতুন করে তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে তৈরি হয় নানা আলোচনা। তবে স্ত্রী ও নেটিজেনদের সমালোচনার পর গোবিন্দর পাশে দাঁড়ান সোমি আলী। সামাজিক মাধ্যমে গোবিন্দর সঙ্গে তোলা পুরনো কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে অভিনেত্রী লেখেন, আমি ইচ্ছাকৃতভাবেই সোশ্যাল মিডিয়ায় কথাগুলো তুলে ধরলাম। কারণ অন্য কেউ হয়তো এই কথাগুলো বলবে না। গোবিন্দকে আমি ব্যক্তিগত এবং পেশাগত— দুভাবেই চিনি। তাই দুদিক বিচার করেই তার সম্পর্কে বলতে পারি। গোবিন্দ হিন্দি সিনেদুনিয়ার অন্যতম সেরা প্রতিভা। এই ইন্ডাস্ট্রিতে থাকাকালীন যাদের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের মধ্যে অন্যতম বিনয়ী অভিনেতা গোবিন্দ।

কম বয়সী সহশিল্পীর সঙ্গে অভিনয় করা নিয়ে চলা সমালোচনার জবাবে সোমি আরও যোগ করেন, ‘কম বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধায় গোবিন্দর তো কোনো দোষ নেই। চিচি (গোবিন্দ) এবং সুনীতা— উভয়ের প্রতিই আমি শ্রদ্ধাশীল। তবে, কম বয়সি অভিনেত্রীর সঙ্গে কোনো অভিনেতার কাজ করার সিদ্ধান্তকে বয়সের মাপকাঠিতে ফেলে বিচার করা ঠিক নয়। প্রতিভার কোনো এক্সপায়ারি ডেট হয় না।

খেলা

ছবি: সংগৃহীত।

৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আরও ৪ দিন বাকি। তার আগেই বড় খবর এসেছে। এই ম্যাচের প্রথম দিনের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে।

ম্যাকেই শহরে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ থেকে ২৬ আগস্ট এই ম্যাচ হবে। এর আগে ডারউইনে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। বাংলাদেশ এই ম্যাচ ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নেয়। এই জয়ের পর ম্যাকেই টেস্টের টিকিটের চাহিদা আরও বেড়ে যায়।

ম্যাকেই অস্ট্রেলিয়ার ১২তম শহর যেখানে পুরুষদের টেস্ট ম্যাচ হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শনিবারের প্রথম দিনের সব সাধারণ টিকিট এবং করপোরেট প্যাকেজ শেষ হয়ে গেছে। তবে পরের দিনগুলোর টিকিট এখনও পাওয়া যাচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নর্দান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রতি মানুষের এই উৎসাহ দেখে আমরা আনন্দিত। ম্যাকেই টেস্টের প্রথম দিনের টিকিট প্রথম বল হওয়ার আগেই শেষ হয়ে যাওয়াটা সত্যিই দারুণ ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘ডারউইনে ২২ বছর পর টেস্ট ম্যাচ ফিরেছে, আর ম্যাকেইতে প্রথমবারের মতো টেস্ট হচ্ছে। নর্দার্ন টেরিটরি ও কুইন্সল্যান্ডের মানুষ এবং সারা অস্ট্রেলিয়া ও বিদেশের দর্শকদের মধ্যে এই সিরিজ নিয়ে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে।’

ম্যাকেই টেস্ট প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা আগে সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করলেও এই প্রথম এখানে পুরুষদের টেস্ট ম্যাচ হচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের এই সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ মৌসুম শুরু হচ্ছে। এরপর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্ট খেলবে এবং ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ খেলবে। মার্চে এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বার্ষিকী টেস্ট ম্যাচও হবে।