শিরোনাম

তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত। ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক: মেয়র ডা. শাহাদাত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক আপনি এখনই সরে দাঁড়ান, হাঙ্গেরির প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো
ছবি: বিএমএফ টেলিভিশন।

স্কুলে ছুটির ঘন্টা, বাথরুমে আটকা পড়ে থাকলেন শিশু

বিকাল ৪ টা বিদ্যালয়ে ছুটির ঘন্টা পড়ে গেছে। বিদ্যালয়ে সকলে বের হয়ে গেলেও বাথরুমে আটকা পড়েন তৃতীয় শ্রেণীর সাদিয়া নামের এক  শিক্ষার্থী। ঘটনাটি মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।


আটকে থাকার কয়েক ঘন্টা পর পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। বুধবার হৃদয়বিদারক ও উদ্বেগজনক এঘটনা ঘটেছে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া  স্কুল ছুটির পর বাথরুমে আটকা পড়ে দীর্ঘ সময় চিৎকার করেও কোনো সাড়া না পেয়ে প্রাণসংকটে পড়ে। সময় গড়াতে থাকলে শিশুটি ভয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। তার সেই হৃদয়বিদারক চিৎকার স্কুলসংলগ্ন পথচারীদের কানে পৌঁছালে বিষয়টি সামনে আসে। এদিকে নির্ধারিত সময়েও বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন সাদিয়ার বাবা পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম। খোঁজ নিতে এসে তিনিও স্থানীয়দের সঙ্গে যুক্ত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করা হয়। কিন্তু বিদ্যালয় ভবনের কলাপসিবল  দরজা ভেঙে বা খুলে শিশুটিকে বের করা সম্ভব না হওয়ায়, স্থানীয়রা এক পর্যায়ে স্কুলের এক শিক্ষিকাকে ডেকে আনেন। প্রায় এক ঘণ্টা উৎকণ্ঠার পর শিক্ষিকা লিনা ভট্টাচার্যের উপস্থিতিতে অবশেষে সাদিয়াকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা স্কুল ভবন ও মূল ফটকে তালা দিয়ে চলে যাওয়ার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল প্রায় চারটার দিকে স্কুল ছুটি হলে শিক্ষকরা যথারীতি বিদ্যালয় ত্যাগ করেন। ওই সময় বাথরুমে থাকা সাদিয়া তালাবদ্ধ অবস্থায় ভেতরেই আটকা পড়ে যায়। 


ঘটনাটি রাত সাড়ে এগারোটার দিকে জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা বিদ্যালয়ের অফিসিয়াল নম্বরে যোগাযোগের চেষ্টা করেন। তবে বিষয়টি জানতে চাইলে ফোন কেটে দেওয়া হয়। পরবর্তীতে আরো কয়েকজন গণমাধ্যম কর্মী মোবাইল নম্বরটিতে কল দিলেও,  আর কোনো কল রিসিভ করা হয়নি। এতে করে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে।


পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত প্রায় বারোটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য নেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, মেয়েটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে, এটাই স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হবে। বৃহস্পতিবার এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে।'

বিনোদন

ছবি: সংগৃহীত।

কবে মুক্তি পাচ্ছে মেজবাউর সুমনের ‘রইদ’

মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ কবে মুক্তি পাচ্ছে—এ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতা জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘হাওয়া’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে দারুণ সাফল্য পাওয়া সুমন প্রায় চার বছর পর নতুন এই চলচ্চিত্র নিয়ে আসছেন। শুরুতে তার পরিকল্পনা ছিল ঈদের পর কিছুটা নিরিবিলি সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার। তিনি মনে করেছিলেন, শান্ত পরিবেশে দর্শকরা ছবিটির গল্প আরও গভীরভাবে অনুভব করতে পারবেন।

তবে সময়সূচির নানা বিবেচনায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান তিনি। সামনে বিশ্বকাপ থাকায় মুক্তি পিছিয়ে দিলে দেরি হয়ে যেত। তাই বাধ্য হয়েই ঈদুল আজহাকেই ‘রইদ’-এর মুক্তির জন্য বেছে নিয়েছেন বলে জানান নির্মাতা।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ। 

এদিকে সিনেমার মুক্তি উপলক্ষে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এর প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গানটি লিখেছেন ও সুর করেছেন ‘সহজিয়া’ ব্যান্ডের রাজীব আহমেদ রাজু, আর সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব।

পরিচালক জানান, সিনেমার শুটিং শুরুর প্রায় এক বছর আগেই গানটির কাজ শুরু হয়েছিল। তার মতে, এই গান শুধু একটি গান নয়, বরং ‘রইদ’ সিনেমার যাত্রার সূচনা। গানটির সুর ও আবহের মতোই ছবির গল্পও দর্শকের মনে গভীর ছাপ ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা।

এর আগে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’ এর মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে ‘রইদ’।


 

খেলা

ছবি: সংগৃহীত।

বার্সার বিদায়ে রেফারিকে দুষলেন রাফিনিয়া

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়ের পর রেফারির কঠোর সমালোচনা করেছেন রাফিনিয়া। তার অভিযোগ, ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলটি ‘লুট’ হয়েছে।

কোয়ার্টার ফাইনালের দুই লেগেই ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সেলোনাকে। দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ ব্যবধানে জিতলেও সমতায় ফিরতে পারেনি কাতালানরা। ইনজুরির কারণে ম্যাচে খেলতে না পারলেও সতীর্থদের পাশে থাকতে স্টেডিয়ামে ছিলেন রাফিনহা।

ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যা হয়েছে, তা পুরোপুরি লুটপাটের মতো। রেফারির বেশ কিছু সিদ্ধান্ত ছিল অবিশ্বাস্য। আতলেতিকো কতগুলো ফাউল করেছে, তার অনেকগুলোরই কোনো শাস্তি হয়নি।’

প্রথমার্ধে বার্সা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের একটি গোল অফসাইডে বাতিল হয়। এছাড়া অ্যালেক্সান্ডার সরলথকে ফাউল করার ঘটনায় প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর দেখে এরিক গার্সিয়াকে লাল কার্ড দেখানো হয়।

এছাড়া দানি ওলমো ফাউলের শিকার হলেও পেনাল্টির আবেদন নাকচ করা হয়। যদিও রাফিনিয়া নির্দিষ্ট কোনো সিদ্ধান্তকে আলাদা করে উল্লেখ করেননি।   

এর আগে প্রথম লেগেও পেনাল্টি না পাওয়ার ঘটনায় আপত্তি জানিয়েছিল বার্সা। তবে উয়েফা তাদের সেই অভিযোগ ‘অগ্রহণযোগ্য’ বলে জানায়।

রাফিনিয়ার প্রশ্ন, ‘একবার ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু একই ধরনের ভুল বারবার কীভাবে হয়? আমরা খুব ভালো খেলেছিলাম, কিন্তু এই লড়াই আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যখন জয়ের জন্য তিন গোল দরকার, তখন এমন সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।’

এই বিতর্কিত সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত বার্সেলোনার বিদায়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন তিনি।